মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। স্থানীয় সময় রোববার ফিলিপাইনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।’ তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী নৌপরিবহন সুরক্ষায় যুক্তরাষ্ট্র যা যা করা প্রয়োজন তা করবে এবং করে যাবে।’
এ সময় হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নিতে বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানান মার্কো রুবিও। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। কিন্তু অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে এবং এ দায়িত্ব পালনে সহায়তার জন্য সরঞ্জাম বা আর্থিক সহায়তা দিতে হবে।’
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


