ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে বিস্ফোরণের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল।
রোববার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
বিজ্ঞাপন
এ হামলায় সদরদপ্তরের একটি ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তাসনিম নিউজ। এ ছাড়া ওই একই এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি ভবনে হামলা চালায় ইসরাইল।
এর আগে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথেসাথেই জ্বালানি অবকাঠামোয় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

