ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিদের তোপের মুখে ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিদের তোপের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যখনই কোনো যুদ্ধে মার্কিন সেনার মৃত্যু ঘটে, তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। আর এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একেবারেই জনপ্রিয় নয়।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, এতদিন এই সংঘাতটি মার্কিন ভূখণ্ড থেকে অনেক দূরে হওয়ায় ট্রাম্প প্রশাসন কিছুটা স্বস্তিতে ছিল। কারণ, বর্তমানে মার্কিনিরা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিসহ নিজেদের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে বেশি ব্যস্ত থাকায় বিষয়টি তাদের মূল মনোযোগের কেন্দ্রে ছিল না।

তবে সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের প্রাণহানি এই যুদ্ধকে সরাসরি আমেরিকানদের দোরগোড়ায় নিয়ে এসেছে। একই সাথে এটি আবারও স্পষ্ট করে দিয়েছে যে—কেন সাধারণ মার্কিনিরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তাদের দেশের এত বড় করে জড়ানোকে কোনোভাবেই সমর্থন করছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মার্কিন যুক্তিসমূহকে “অনন্তকাল ধরে চলা যুদ্ধ” থেকে মুক্ত করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতি তার সেই নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

আর এ কারণেই খোদ ট্রাম্পের নিজস্ব সমর্থকদের একাংশসহ পুরো দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। কোনো সন্দেহ নেই যে, আগামী সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে এই যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসংখ্য কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন