ইরানে মার্কিন ইসরাইললি হামলার ২০তম দিনে পড়েছে। এদিকে উপসাগরে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যে ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা হত্যার শিকার হয়েছেন। পরিকল্পিত এসব হত্যকাণ্ডে জাতিসংঘের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান।
বিজ্ঞাপন
মেহের নিউজ লিখেছে, ইরানি শীর্ষ নেতাদের পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে নীরব থাকায় সমালোচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছেন তেহরানের দূত।
চিঠিতে আমির সাইয়্যেদ ইরাভানি লিখেছেন, পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগে কর্মকর্তাদের নিশানার প্রশ্নে ইসরায়েল আরো বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেছেন, যদি এটি নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে হত্যাকাণ্ড সাধারণ ঘটনা হয়ে যেতে পারে এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

