শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আলজাজিরা

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা আরো জোরদার হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি পূর্বাভাস দিয়েছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন ঘটবে, যা ইতোমধ্যে ঘটেছে। দ্বিতীয়ত, ইরানের ইসলামি প্রজাতন্ত্র হামলার ক্ষেত্রে আরো আগ্রাসী হয়ে উঠবে, সেটিও ঘটেছে।’

বিজ্ঞাপন

ট্রাম্পের দাবি, গত এক সপ্তাহে ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী’ বলে মনে করেন মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘তবে আমি তা হতে দেব না।’

এছাড়া তেলের উচ্চমূল্য ধরে রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা চালিয়েছে’ বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার ভাষ্য, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন