যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশটির কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে অপরিশোধিত তেলের মজুত ৬২ লাখ ব্যারেল কমে ৩১ কোটি ৯৫ লাখ ব্যারেলে নেমে এসেছে। এটি ১৯৮৩ সালের এপ্রিলের পর সর্বনিম্ন স্তর।

বিজ্ঞাপন

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, কৌশলগত মজুত থেকে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল প্রত্যাহারের একটি চুক্তির অংশ হিসেবেই এই হ্রাস ঘটেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এখনো বৈশ্বিক জ্বালানি বাজারে রয়ে গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

তবে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পর কাতারে পরোক্ষ আলোচনা শুরু হওয়ায় হরমুজ প্রণালি ধীরে ধীরে আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আলোচনায় নৌপরিবহন স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন