চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছুটিপুর সরকারি কবরস্থানের বাঁশবাগানে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলামকে (২৬) আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

