ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটের অনেক মিত্র দেশের ওপর “স্পষ্টতই হতাশ”।
হোয়াইট হাউসে এক বন্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প ন্যাটো নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “যখন আমাদের দরকার ছিল তখন ন্যাটো পাশে ছিল না, ভবিষ্যতেও প্রয়োজন হলে তারা থাকবে না।”
বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, ট্রাম্প ন্যাটো ছেড়ে যাওয়ার কথা বলেছেন কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। তবে তিনি স্বীকার করেন, “ট্রাম্প অনেক মিত্র দেশের ওপর স্পষ্টতই হতাশ, এবং আমি তার বক্তব্যের কিছুটা যৌক্তিকতা দেখতে পাই।”
রুটে আরও বলেন, ইউরোপের বেশিরভাগ দেশই বিভিন্নভাবে সহায়তা করছে—ঘাঁটি ব্যবহার, লজিস্টিক সহায়তা, আকাশপথ ব্যবহারের অনুমতি—এবং তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং এই মুহূর্তে তা কার্যকরভাবে কেবল যুক্তরাষ্ট্রই করতে সক্ষম।
রুটে জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল “খুবই খোলামেলা” এবং “সোজাসাপ্টা”।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

