যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহুদি সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মিশিগান জুস ফর ডেমোক্রেসি’ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল আল-সাইয়েদের প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ায় ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের সমালোচনা করেছে সংগঠনটি।
নির্বাচনের দুই দিন আগে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘হ্যালি স্টিভেন্স মিশিগানের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না।’ সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির তার ‘চেষ্টা’ও প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, স্টিভেন্স ‘সুযোগসন্ধানীভাবে’ রজার্সের সঙ্গে যোগ দিয়েছেন। রজার্স এমন একটি রাজনৈতিক কৌশল অনুসরণ করছেন, যা আগেও বহুবার দেখা গেছে।
রজার্স অভিযোগ করেছেন, সংগঠনটি ইহুদিদের নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার দাবি করলেও ‘ইহুদিবিদ্বেষীদের সঙ্গে সম্পর্ক রাখছে এবং সব সংখ্যালঘুর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে’।
সংগঠনটি জানিয়েছে, তাদের জোটের অন্তর্ভুক্ত ১ হাজার ইহুদি ভোটার সবাই মধ্যবর্তী নির্বাচনে আবদুল আল-সাইয়েদকে ভোট দেওয়ার অঙ্গীকার প্রকাশ্যে করেছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

