আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেক্সাসের বন্দুকধারীর শার্টে ছিল ইরানের পতাকা

আমার দেশ অনলাইন

টেক্সাসের বন্দুকধারীর শার্টে ছিল ইরানের পতাকা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বারের বাইরে হামলা চালানো বন্দুকধারীর গায়ে থাকা হুডির নিচের শার্টে ইরানের পতাকার মতো নকশা ছিল। এ-সংক্রান্ত একটি ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আমেরিকা।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত এনডিগা ডায়াগন নামের ওই ব্যক্তির পরনে ছিল 'আল্লাহর সম্পত্তি' লেখা একটি হুডি।

১ মার্চ টেক্সাসের রাজধানী অস্টিনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে দুজন নিহত এবং ১৪ জন আহত হয়। আক্রমণটি ‘সন্ত্রাসী’ হামলা কি না, তা যাচাই করার কথা আগেই জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন