যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি। ছবি: সংগৃহীত

বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল। রোববারও বাতিল হয়েছে চার হাজারের বেশি ফ্লাইট। অপেক্ষা করতে করতে বিমানবন্দেরের টার্মিনালের মেঝেতেই ঘুমিয়েছেন যাত্রীরা। তবে রোববার রাত থেকে বিমান পরিষেবা ফের স্বাভাবিক হতে পারে বলে আশা করছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ওয়াশিংটনের দাবি, এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণেই এই বিভ্রাট। গটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও স্বাভাবিক হয়নি পরিষেবা। শনিবারও বাতিল হয়েছে ছয় হাজার ১৫০টির বেশি ফ্লাইট। ফ্লাইটাঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত চার হাজার ২১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে তিন হাজার ৫৪১টি ফ্লাইট।

বিজ্ঞাপন

বিমানবন্দরগুলোতে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। সেখানে তিল ধারণের জায়গা নেই। আটলান্টা বিমানবন্দরের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বহু যাত্রী আটকা পড়েছেন নিউ ইয়র্কের জন কেনেডি বিমানবন্দরে। গা ঘেঁষাঘেঁষি করে টার্মিনালের মেঝেতেই শুয়ে রয়েছেন অধিকাংশ যাত্রী। মায়ামি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, সিয়াটল বিমানবন্দরেও একই চিত্র।

এমন পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এফএএ’র প্রধান ব্রায়ান বেডফোর্ড। তিনি জানান, রোববার রাতের আগে বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...