২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণার কথা জানানো হয়।
নবগঠিত কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর মেয়াদে এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান; সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া; প্রচার সম্পাদক ফাহিমিদা হক শেলী; অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ; সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়; ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা; আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক আসমা আখতার এবং কার্যকরী সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন ও শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম তার সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যাচের অন্যান্য সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


