যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।

বিজ্ঞাপন

হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে নেওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনের অবস্থা ‘স্থিতিশীল’।

পার্টেন জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। আরো চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

সংবাদ সম্মেলনে হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্যর সম্পর্কে কিছু জানানো হয়নি।

গুলির ঘটনার পর মিনিয়াপোলিস পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন