বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স

আমার দেশ অনলাইন

বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তিনি মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে রওনা দিয়ে বুধবার সকাল বা দুপুর নাগাদ ইসলামাবাদে পৌঁছাবেন। সেখানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও অংশ নিতে পারেন। প্রথম দফার আলোচনার মতোই একই পর্যায়ের প্রতিনিধিদল বজায় রাখা হচ্ছে বলে জানা গেছে।

আলোচনাকে কেন্দ্র করে ইতোমধ্যে কয়েকটি মার্কিন সামরিক বিমান পাকিস্তানে অবতরণ করেছে।

তবে ইরানের প্রতিনিধিদল আদৌ এই আলোচনায় অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার বলেছেন, ‘হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না।’ তার এই বক্তব্যে নির্ধারিত সময় অনুযায়ী দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন