হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোট মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে ট্যাংকার ও টাগবোটে আগুন ধরে যায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে আইআরজিসি।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালির দক্ষিণ দিকের জলপথ দিয়ে চলাচলের সময় একটি বড় তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইন বিস্ফোরণের শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, প্রণালির পূর্বাঞ্চল দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন লাগে। পরে আগুন নেভানোর জন্য সেখানে পাঠানো একটি টাগবোটেও আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের দুটি ‘অনুপ্রবেশকারী’ এলইউসিএএস ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ড্রোন দুটিকে নিরাপদে অবতরণে বাধ্য করে অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে নেয় তারা।

বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের কারণে দেশটির করদাতা ও আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল আর্থিক ও বিমা ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...