ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক

ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক
অধ্যাপক আব্দুল খালেক

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আব্দুল খালেক ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র জানায়, সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২০২৮ সেশনের দুই বছরের জন্য তিনি আমির নির্বাচিত হন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে তিনি সফলভাবে রাজশাহী জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাতে জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ওই তালিকায় দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের নাম রয়েছে।

ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৪ অক্টোবর রাজশাহী মহিলা কমপ্লেক্সে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে রাজশাহী জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার প্রায় ১ হাজার ৫৫০ জন পুরুষ ও নারী রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটগ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা না করে কেন্দ্র থেকে পরে ঘোষণার কথা জানানো হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন