মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা
ছবি: এনবিসি নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দ্য ইন্টারসেপ্ট ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে সেগুলো দেখার সুযোগ দেয়ার পরিকল্পনা বন্ধের দাবিতে স্থানীয় সময় বুধবার মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের অভিযোগ, এই সেবা চালু হলে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হবে।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম সেবার মাধ্যমে তার পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে সেগুলো দেখার সুযোগ বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ‘এই পরিকল্পনাটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। প্রেসিডেন্ট তার ব্যক্তিগত সংস্থাকে অর্থ প্রদানে ইচ্ছুক ও সক্ষম ব্যক্তিদের কাছে ‘বাজার-প্রভাবসৃষ্টিকারী’ সরকারি তথ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হবেন।’

তাদের অভিযোগ, ট্রাম্পের কোম্পানি ট্রুথ এপিআইয়ের মাধ্যমে মাসে ৬০ থেকে এক লাখ ডলার নেওয়া এবং ট্রাম্পের গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণায় আগাম প্রবেশাধিকার দেওয়া অসাংবিধানিক।

মামলাকারীদের দাবি, এতে সংবাদমাধ্যমের সমান তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন হবে এবং ট্রাম্প সরকারি তথ্য ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। তারা একে সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

ট্রুথ এপিআই গত ১ আগস্ট চালু হয়েছে এবং ১০ আগস্ট পর্যন্ত ১০ জনের বেশি গ্রাহক এতে যুক্ত হয়েছিল বলে মামলায় বলা হয়েছে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে ট্রাম্প এবং প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ দেয়া হয়। এর জন্য গ্রাহকদের মাসে ৬০ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত দিতে হয়।

মামলাটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে শুনানি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন