আমার দেশ পত্রিকার গতকাল প্রকাশিত ‘সরকারের ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা’ শীর্ষক শিরোনামের প্রতিবেদনের একাংশের ব্যাখ্যা দিয়েছে রূপালী ব্যাংক।
ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকারের ছয় মাসে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বাড়েনি, বরং ২১১ কোটি টাকা কমেছে।
বিজ্ঞাপন
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গত ডিসেম্বরে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ১৫ কোটি টাকা। জুনে তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৪ কোটি টাকা।
জানা গেছে, ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকে অডিট হওয়ার আগে তথ্য পাঠানো হয়েছিল। এ কারণে ওই সময়ে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কম দেখানো হয়েছিল। নিরীক্ষার পর তা বেড়ে ২০ হাজার ১৫ কোটি টাকা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


