অস্ত্রের মজুত নিয়ে তথ্য ফাঁসকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের

অস্ত্রের মজুত নিয়ে তথ্য ফাঁসকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনী বিপুল পরিমাণ মজুত বজায় রেখেছে এবং দ্রুত উৎপাদন বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ ‘অস্ত্রশস্ত্র’ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের।’

তিনি আরো, ‘এছাড়া, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক প্ল্যান্ট ও কারখানা তৈরি করছে।’

যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অঙ্গীকার করেছেন তিনি।

তিনি লেখেন, ‘এই রাষ্ট্রদ্রোহী বিবৃতির তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে!’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন