ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।

চলমান সংঘাতের প্রভাবে বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল।

বিজ্ঞাপন

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পেট্রোল ও গ্যাস সংকটের প্রভাব এবং রাশিয়াকে ঘিরে পরিস্থিতি—সব মিলিয়ে এই সংকট ইতোমধ্যেই বিশাল আকার নিয়েছে। এটি সত্যিই ইতিহাসের সবচেয়ে বড় সংকট।”

তিনি আরও উল্লেখ করেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে।

গত মার্চে, তেলের দাম বৃদ্ধি মোকাবিলায় আইইএ সদস্য দেশগুলো কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপ নেওয়া হয় যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বাজার অস্থিরতা সামাল দিতে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...