ট্রাম্পের সফরের আগে চীনে মার্কিন সিনেটরদের তোড়জোড়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের সফরের আগে চীনে মার্কিন সিনেটরদের তোড়জোড়
ছবি: আল-জাজিরা

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপক্ষীয় সিনেট প্রতিনিধি দল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বেইজিং সফরের ঠিক এক দিন পর বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনসের নেতৃত্বে এই প্রতিনিধিদল বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ‘পারস্পরিক শ্রদ্ধা ও স্থিতিশীলতা’র আহ্বান জানিয়েছে।

স্টিভ ডেইনস বলেন, ‘আমরা উত্তেজনা কমাতে চাই, সম্পর্ক ছিন্ন করতে নয়। আমরা স্থিতিশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা চাই।’

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন এবং অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বেইজিংয়ের পক্ষ থেকে গঠনমূলক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১৪-১৫ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনে বসার আগে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে উঠতেই ওয়াশিংটন বেইজিংয়ের মাধ্যমে কূটনৈতিক চাপ বাড়াতে চাইছে।

সিনেট প্রতিনিধিদলটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই রয়েছেন। তারা আশা করছেন, ট্রাম্প ও জিনপিংয়ের আসন্ন বৈঠক কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং স্থবির হয়ে থাকা বাণিজ্য সম্পর্ককেও গতিশীল করবে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...