জব্দ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে বিএফআইইউকে

জব্দ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে বিএফআইইউকে

কোনো ব্যাংক হিসাব স্থগিতকরণের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট হিসাবের স্থিতি এবং ওই হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবিলম্বে জানাতে হবে। সন্দেহজনক লেনদেনের রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বুধবার বিএফআইইউ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, কোনো হিসাব সম্পর্কে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দেওয়ার পর ওই হিসাব স্থগিতকরণের আদেশ পাওয়া গেলে রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের বর্তমান অবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও অবিলম্বে বিএফআইইউকে জানাতে হবে।

এর ফলে কোনো সন্দেহজনক হিসাব স্থগিত করার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট হিসাবের তথ্য নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও বিএফআইইউর কাছে দ্রুত পাঠাতে হবে। এর মাধ্যমে সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও হিসাবের একটি বিস্তৃত চিত্র পাওয়া যাবে। এতে অর্থপাচারের সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্ত ও অনুসন্ধানে বিএফআইইউর কাজ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন