যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জর্ডানে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে।
নিহতরা হলেন লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫), যিনি হাওয়াইয়ের ইওয়া বিচের বাসিন্দা, এবং ইসাবেলা গনজালেস (১৯), যিনি টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, তারা মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই দুই সেনা নিহত হন।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, মার্কিন সেনারা সরাসরি ইরানের ভূখণ্ডে অবস্থান না করলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মুখে রয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং কূটনৈতিক আলোচনা ভেঙে পড়ার পর এ অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এমএমআর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


