আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাতারে উৎপাদন বন্ধ, ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি

আমার দেশ অনলাইন

কাতারে উৎপাদন বন্ধ, ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে হামলার পর কাতারএনার্জি এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করায় ইউরোপের গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। খবর আলজাজিরার

উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, ‘এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে এশিয়া ও ইউরোপের মধ্যে প্রাপ্য কার্গো নিয়ে প্রতিযোগিতা আবারো তীব্র হবে।’

বিজ্ঞাপন

আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, “যদি বাজার দীর্ঘ সময়ের জন্য কাতারের এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা মূল্যায়ন করতে শুরু করে, তাহলে টিটিএফের দাম সম্ভাব্যভাবে ৮০ থেকে ১০০ ইউরো প্রতি এমডব্লিউএইচ (২৮-৩৫ ডলার প্রতি এমএমবিটিইউ) পর্যন্ত উঠে যেতে পারে।”

আইসিই (ইন্টারকন্টিনেন্টার এক্সচেঞ্জ) তথ্য অনুযায়ী, ইউরোপের মানদণ্ড হিসেবে বিবেচিত নেদারল্যান্ডসের টিটিএফ (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএইচ) ৪৬ দশমিক ৫২ ইউরোতে পৌঁছায় (প্রায় ১৫ দশমিক ৯২ ডলার প্রতি এমএমবিটিইউ)। দিনের শুরুর দিকে দাম প্রায় ২৫ শতাংশ বাড়লেও কাতারএনার্জির উৎপাদন স্থগিতের ঘোষণার পর তা আরও বেড়ে যায়।

ব্রিটিশ এপ্রিল চুক্তির দাম থার্ম প্রতি ৪০ দশমিক ৮৩ পেন্স বেড়ে ১১৯ দশমিক ৪০ পেন্সে দাঁড়ায়েছে।

এদিকে, এশিয়ার মানদণ্ড হিসেবে ব্যবহৃত এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ১৫ দশমিক ০৬৮ ডলারে ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...