হরমুজের গুরুত্ব কমে আসবে: যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজের গুরুত্ব কমে আসবে: যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জানিয়েছেন, আগামী দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং অন্যান্য দেশের পাইপলাইন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গালফ অঞ্চল থেকে জ্বালানি পরিবহনের জন্য ভবিষ্যতে বিকল্প রুট থাকবে। আমি মনে করি হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে যাবে, তবে ওই অঞ্চলের দেশগুলোর জ্বালানি উৎপাদন ও সরবরাহের গুরুত্ব কমবে না।

যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, ওই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরে আসবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...