পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটি এখনও বেঁচে আছে কেন?—খামেনির জানাজায় জনতা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটি এখনও বেঁচে আছে কেন?—খামেনির জানাজায় জনতা
ছবি: সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানে আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কয়েক লাখ মানুষের ভিড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবি উঠেছে। এসময় এক কবির পৃথিবীর সবচেয়ে জঘন্য লোকটি এখনও বেঁচে আছে কেন?—করা প্রশ্নে উল্লাস ফেটে পড়েন ইরানের জনতা। খবর আলজাজিরার।

জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, প্রতিশোধের আহ্বান তিনি শুনেছেন। তবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যা নির্দেশ দেবেন, ইরানিদের সেটিই অনুসরণ করা উচিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি প্রতিশোধের আহ্বান শুনেছি। কিন্তু আমাদের নেতা যা করতে বলবেন, আমাদের তা-ই করতে হবে।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে টানানো পোস্টার ও দেয়াল লিখনীতে ট্রাম্পের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বানও জানানো হয়।

জানাজার নামাজের আগে অনুষ্ঠানের সঞ্চালনা করা কবি মোহাম্মদ রাসুলি উপস্থিত জনতাকে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘ইসরাইলের মৃত্যু’ স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন।

লাউডস্পিকারে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনও কেন বেঁচে আছে?—এ সময় উপস্থিত জনতা উল্লাসধ্বনি দেয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...