যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইয়াসামিন আনসারি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউস এমন একজনের হাতে পরিচালিত হচ্ছে, যিনি ‘উন্মত্ত স্বৈরাচার এবং পুরো দেশ ও বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর’।
সম্প্রতি ট্রাম্প হুমকি দেন যে, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেওয়া হবে’। এই বক্তব্যের পরপরই আনসারি তার প্রতিক্রিয়া জানান।
এক বিবৃতিতে আনসারি বলেন, “ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’ বলা থেকে শুরু করে পুরো একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুমকি—এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থান।”
উল্লেখ্য, আনসারির বাবা-মা ইরান থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন। এর আগেও তিনি ট্রাম্পের ইরানসংক্রান্ত সামরিক পদক্ষেপকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে ভয়াবহ পরিণতি দেখা দিতে পারে, যার মধ্যে মার্কিন সেনাদের প্রাণহানিও অন্তর্ভুক্ত।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

