চীনের চার দফা প্রস্তাবে সমর্থন জানাল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চীনের চার দফা প্রস্তাবে সমর্থন জানাল ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, তেহরান এই উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

ফাজলি এক বিবৃতিতে জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই ইরান চীনের প্রস্তাবকে সমর্থন করছে। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চার দফা পরিকল্পনা উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...