ইরানকে নিষেধাজ্ঞার ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত

ইরানকে নিষেধাজ্ঞার ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত
ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট অগ্রগতি হলে, দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে প্রস্তুত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সিএনএনকে ওই কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা চলছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত করা হবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি সংবাদমাধ্যম।

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতার নতুন এই উদ্যোগ এমন সময়ে সামনে এলো, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের দেওয়া একটি প্রস্তাব শনিবার প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তেহরানের দেওয়া শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

এর একদিন পর রোববার ট্রাম্প জানান, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। আগের আলোচনায় ইরানি কর্মকর্তারা তাদের অবস্থান নিয়ে ‘বাড়াবাড়ি করেছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

নতুন আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ অর্থ ফেরতের সম্ভাবনা সামনে আসায় পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক সমঝোতার নতুন একটি পথ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন