বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এদিন বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেওয়া হয়। নতুন স্কুল ব্যাগ ও গাইড বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মিশকাত হোছাইন, মোহাম্মদ আরিফ ও নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন