চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে মনে করেন তিনি।
গতকাল সোমবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে, যা দেশটির জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে এবং পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে বলেন, যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ কূটনৈতিক প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ইরান পরিস্থিতির সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

