ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পরিসর “সংকুচিত হয়ে এসেছে”।
এক বিবৃতিতে তারা জানায়, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি সময়সীমা নির্ধারণ করেছে, যদিও সেই সময়সীমা প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার।
আইআরজিসির মতে, চীন, রাশিয়া এবং ইউরোপ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে।
সংস্থাটি আরও বলেছে, “এখন বিষয়টি একভাবে বোঝা যায়—ডোনাল্ড ট্রাম্পকে হয় একটি অসম্ভব সামরিক অভিযানের পথে যেতে হবে, নয়তো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে।”
এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই চাপ বাড়ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

