নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ফিরলেন এমএস নাও, সিএনএন ও পলিটিকোর সাংবাদিকরা

নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে ফিরলেন এমএস নাও, সিএনএন ও পলিটিকোর সাংবাদিকরা
সিএনএন-এর সিনিয়র রিপোর্টার বেটসি ক্লেইন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ওয়াশিংটন ডিসি-র হোয়াইট হাউস থেকে রিপোর্ট করছেন। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আবারও ফিরেছেন এমএস নাও, সিএনএন ও পলিটিকোর সাংবাদিকরা। ট্রাম্প প্রশাসনের নিজেদের পছন্দমতো সংবাদ পরিবেশন না করার অভিযোগে এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে আদালতের রায়ে তাদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে দেখা যায়। এ সময় তারা নিয়মিত সংবাদ সংগ্রহে অংশ নেন।

এমএস নাউ-এর প্রতিবেদক লরা ব্যারন-লোপেজ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসি-র হোয়াইট হাউসের ভেতরে কাজ করছেন। ছবি: সংগৃহীত।
এমএস নাউ-এর প্রতিবেদক লরা ব্যারন-লোপেজ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসি-র হোয়াইট হাউসের ভেতরে কাজ করছেন। ছবি: সংগৃহীত।

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। আদালতের রায়ের পর সাংবাদিকদের হোয়াইট হাউসে ফেরার মধ্য দিয়ে সেই নিষেধাজ্ঞার অবসান হলো।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন