যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক জোট ন্যাটো অতীত ও বর্তমানে যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে সমর্থন দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ন্যাটো আমাদের পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না!”
তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী জোট হিসেবে পরিচিত ন্যাটোর প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র—এমন প্রেক্ষাপটে এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

