বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

ইরানের সঙ্গে যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনাসংবলিত ‘ওয়ার্ল্ডওয়াইড কশন’ বা বিশ্বব্যাপী সতর্কতা জারি করে।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি চরম জটিল রূপ নিয়েছে। ফলে যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে সংঘাত আরো বেড়ে যেতে পারে।

পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানায়, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিনিদের ওই অঞ্চল ভ্রমণ কিংবা মধ্যপ্রাচ্যকে রুট হিসেবে ব্যবহার করার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক প্রতিষ্ঠান এবং আমেরিকানদের সঙ্গে সম্পর্কিত যেকোনো স্থানে হামলার ঝুঁকি বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন