হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: আল জাজিরা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের দাম বাড়ায় সাধারণ পরিবারগুলোকে বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় লুলা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে, যা হওয়া উচিত ছিল না।

তিনি বলেন, হরমুজ প্রণালি এমন একটি জায়গা, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হওয়া উচিত। কিন্তু এটি এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

লুলা আরো বলেন, হরমুজ প্রণালির অস্থিতিশীলতার অর্থনৈতিক প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ওপর পড়ছে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোকে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। চলমান সংঘাতের কারণে প্রণালিটিতে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে।

হরমুজ প্রণালির দীর্ঘস্থায়ী বিঘ্ন কৃষি খাতেও প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের (আইএফপিআরআই) সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, প্রণালির সংকটের কারণে বিভিন্ন ধরনের সারের সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন