যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে বিস্কেইন বে উপসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে বিল ব্যাগস স্টেট পার্কের কাছে রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পানিতে থাকা নৌযানের ভিডিও ধারণের কাজে এটি উড়ছিল বলে জানিয়েছে মায়ামি-ডেড শেরিফের কার্যালয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিন আরোহীকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন উদ্ধারকর্মীরা। বাকি দুজনকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাত দুর্ঘটনার কারণ কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কাছে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হন। ওই দুর্ঘটনারও তদন্ত করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

সূত্র: এনবিসি নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন