আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

আমার দেশ অনলাইন

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

পেরুর আরেকিপা অঞ্চলে বন্যাদুর্গতদের উদ্ধারে অভিযানের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটির চারজন ক্রু সদস্য এবং এতে থাকা আরও ১১ জন আরোহীর মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে তাদের মরদেহ শনাক্ত করেন।

রুশ-নির্মিত এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় হঠাৎ রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরের কাছে বিধ্বস্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।

জানা গেছে, হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। সাম্প্রতিক বন্যায় আরেকিপা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্গতদের সহায়তায় সামরিক বাহিনী ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...