সিলিকন ভ্যালির যৌন শিকারির তালিকা ফাঁস, মুখ খুললেই চাকরি হারানোর ঝুঁকি

সিলিকন ভ্যালির যৌন শিকারির তালিকা ফাঁস, মুখ খুললেই চাকরি হারানোর ঝুঁকি

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ‘শতাধিক’ ব্যক্তির নামের একটি স্প্রেডশিট গোপনে ছড়িয়ে পড়ছে। তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সঙ্গে যুক্ত বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রভাবশালী ভয়ংকর ব্যক্তির নাম রয়েছে।

সিলিকন ভ্যালিতে নারীদের মধ্যে প্রচলিত একটি অনানুষ্ঠানিক ‘হুইসপার নেটওয়ার্ক’-এর মাধ্যমে তালিকাটি ছড়ানো হচ্ছে। সেখানে মাদক খাইয়ে অচেতন করা, যৌন নিপীড়ন থেকে শুরু করে ধর্ষণের অভিযোগ পর্যন্ত রয়েছে। কিন্তু মুখ খুললে চাকরি হারানোর ঝুঁকিতে থাকায় সংশ্লিষ্ট নারীরা প্রকাশ্যে মন্তব্য করছেন না।

বিজ্ঞাপন

সিলিকন ভ্যালির ঘনিষ্ঠ সামাজিক ও পেশাগত নেটওয়ার্কে যৌন নিপীড়নের ঝুঁকি নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। ২০২২ সালে এআই গবেষক কীর্তনা গোপালকৃষ্ণন ‘ইফেক্টিভ অলট্রুইজম’ কমিউনিটিতে যৌন চাপ এবং যৌন নিপীড়নের অভিযোগ মোকাবিলায় কমিউনিটি-মধ্যস্থতার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট, এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন