আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী সার্ভিসে ফিরবে কতদিন পর?

আমার দেশ অনলাইন

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী সার্ভিসে ফিরবে কতদিন পর?

মার্কিন নৌবাহিনী একটি সম্ভাব্য এয়ারক্রাফট ক্যারিয়ার সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সর্বাধুনিক পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (সিভিএন-৭৮) বর্তমানে গ্রিসের ক্রীট দ্বীপের সৌদা বেতে অবস্থান করছে। দীর্ঘ সময় সক্রিয় অভিযানে অংশ নেওয়ার পর রণতরীটি এখন মেরামতের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবির মতে, ১২ মার্চ জাহাজের লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় এটি ১২ থেকে ১৪ মাস পর্যন্ত নিষ্ক্রিয় থাকতে পারে। আগুনের কারণে জাহাজের প্রায় ১০০টি বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নাবিক আহত হন।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই রণতরীটি টানা নয় মাস সমুদ্রে অবস্থান করেছে এবং এই সময়ে এটি মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযানে অংশ নেয়। তবে দীর্ঘ সময় সক্রিয় থাকার ফলে জাহাজটির বিভিন্ন সিস্টেমে চাপ সৃষ্টি হয় এবং রক্ষণাবেক্ষণ পিছিয়ে পড়ে।

ফোর্ড-শ্রেণির প্রথম এই রণতরীতে উন্নত প্রযুক্তি যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম (EMALS) ও অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার (AAG) ব্যবহার করা হয়েছে, যা পুরোনো সিস্টেমের তুলনায় জটিল হলেও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময়ের মিশন, আগুনের ক্ষতি এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি—এই তিনটি কারণ মিলিয়ে জাহাজটির দীর্ঘমেয়াদি নিষ্ক্রিয়তার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর বৈশ্বিক সক্ষমতা সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...