ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ। খবর আনাদোলুর।
মঙ্গলবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে রদ্রিগেজ জানান, এসব ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষ ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দিয়েছে। এছাড়া বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের জন্য ১০৭টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ১৭ হাজার ৯০৭ জন মানুষ বসবাস করছেন।
রদ্রিগেজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


