মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘রিপাবলিকানদের উচিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ইরানকে অন্তর্ভুক্ত করা। লিন্ডসে এটাই করতে চেয়েছিলেন এবং তা হওয়ারই ছিল। গুরুত্বপূর্ণ!!’
বিলটি সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের উদ্যোগে উত্থাপিত হয়েছিল এবং বর্তমানে এটি সিনেটে উভয় দলের ৬০ জনের বেশি সদস্যের সমর্থন পেয়েছে।
প্রস্তাবিত আইনে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পরোক্ষ (সেকেন্ডারি) নিষেধাজ্ঞা আরোপের বিধান রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি রপ্তানিতে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ (গোপন ট্যাংকার বহর)-কেও লক্ষ্যবস্তু করার প্রস্তাব রাখা হয়েছে।
ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের মাধ্যমে তিনি বিলটির আওতায় রাশিয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধেও একই ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


