ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইলের যুদ্ধের বিরোধিতা ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রে। নতুন এক জরিপে দেখা গেছে, অধিকাংশ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

ফক্স নিউজের নতুন জরিপ অনুযায়ী, বর্তমানে ৬০ শতাংশ আমেরিকান ইরান যুদ্ধের বিরোধিতা করছেন। গত মাসে এই হার ছিল ৫৫ শতাংশ। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ মানুষ মনে করেন, এই সংঘাতের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

একই সঙ্গে অর্থনীতি নিয়ে জনঅসন্তোষও বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা “খারাপ” বলে মন্তব্য করেছেন। গত মাসে এই হার ছিল ৭৩ শতাংশ এবং এক বছর আগে ছিল ৭১ শতাংশ।

অর্থনীতি পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছর আগে যেখানে ৫৬ শতাংশ মানুষ তার অর্থনৈতিক নীতির সমালোচনা করেছিলেন, বর্তমানে সেই হার বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে।

সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তাও নিম্নমুখী। জরিপে ৬১ শতাংশ আমেরিকান তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন