ইরান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

হেগসেথ বলেন, ওয়াশিংটন যুদ্ধের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই তথ্য প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা দলকে জানাচ্ছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত ও সঠিক পথে রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী’ চলছে।

আগের কয়েকটি সংবাদ সম্মেলনের মতো হেগসেথ যথারীতি বলেন, বৃহস্পতিবার আমরা ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছি।

তিনি আরো জানান, ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাধিক বিশ্বনেতা ও পর্যবেক্ষক ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে কোনো ধরনের হুমকির মুখে ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...