ইরানে সরকারপন্থিদের সমাবেশে গাড়ির ধাক্কায় নিহত ৪

ইরানে সরকারপন্থিদের সমাবেশে গাড়ির ধাক্কায় নিহত ৪
ফাইল ছবি।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থকদের এক সমাবেশে গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।

রাজাভি খোরাসান প্রদেশের ট্রাফিক পুলিশের প্রধান মোহসেন মুসা-আবাদির বরাত দিয়ে নূর নিউজ জানিয়েছে, দ্রুতগতিসম্পন্ন গাড়িটি প্রথমে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

মুসা-আবাদি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তবে তিনি চালকের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়নি। ঘটনাটিকে একটি সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ ।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন