রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে। নওগাঁ ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

বিজ্ঞাপন

এ সময় বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।

বর্তমানে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন