সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের আত্রাইয়ে জানাজা অনুষ্ঠিত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের আত্রাইয়ে জানাজা অনুষ্ঠিত
ছবি: আমার দেশ

সৌদি আরবে রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাদের মধ্য থেকে ১১ ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এ ১১ জনের মধ্যে ৭ জনের লাশ শুক্রবার মধ্যরাতে আত্রাইয়ে পৌঁছার পর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনু|ষ্ঠিত হয়। জানাজা শেষে লাশের কফিনগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মুসল্লি।

বিজ্ঞাপন

শেখ রেজাউল ইসলাম রেজু এমপি আমার দেশকে বলেন, আমার নির্বাচনী এলাকার ১১ জন রেমিটেন্স যোদ্ধার এ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ঘটনার পর থেকে তাদের লাশগুলো দেশে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের যোগাযোগ করে আমার এলাকার ৭ জনের লাশ নিয়ে আসা হলো। বাকিদের লাশগুলোও দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান আমার দেশকে বলেন, নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে ৭ লাশের জানাজা আজ আমরা সম্পন্ন করলাম। বাকিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, নিহতদের পরিবারগুলোর সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন