ইরানের শীর্ষ কর্মকর্তা

ট্রাম্পের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত

ট্রাম্পের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত
ছবি: সংগৃহীত।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে অন্তহীন হুমকি না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালি নিয়ে অবিরাম হুমকি ও বাগাড়ম্বর না করে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা। অন্যথায় শেষ পর্যন্ত তাকে হয়তো একটি ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হতে পারে।’

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজিজি তাকে নিয়ে এই কটাক্ষ করলেন।

ট্রাম্প বলেছিলেন, ‘তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করবেন।

আজিজির ‘ফুড ট্রাক’-এর প্রসঙ্গটি মূলত মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতি ইঙ্গিত। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে আংকারায় যাওয়ার সময় ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে একটি ছোট বিমানে যাওয়ার জন্য একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করেছিলেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণিালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন