শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের মারপিটের ঘটনায় চার দফা দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। পরবর্তীকালে বৃহস্পতিবার তাদের কর্মবিরতিতে সমর্থন দিয়েছেন শজিমেকের শিক্ষার্থীরা।
নতুন করে শজিমেকে জরুরি বিভাগের সেবা ছাড়া অন্য সব সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
এতে ভোগান্তিতে পড়েছে হাসপাতালে ভর্তি থাকা সব রোগী। রোগীদের সঙ্গে আসা লোকজনের সঙ্গে ইতিমধ্যে বাগ্বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে ইন্টার্নদের।
রোগীর সঙ্গে আসা স্বজনদের মধ্যে ইতিমধ্যে নতুন করে সেবাবঞ্চিত হওয়ার শঙ্কার তৈরি হয়েছে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।
উল্লেখ্য, গতকাল বুধবার বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে, যার বাদী হয়েছেন শজিমেকের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন।
সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, মামলায় সাতজনের নামে ও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিমধ্যে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

