জ্বালানি ও খাদ্য সংকটের সমাধান খুঁজছে আসিয়ান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জ্বালানি ও খাদ্য সংকটের সমাধান খুঁজছে আসিয়ান
ছবি: আল- জাজিরা

ফিলিপাইনের সেবু দ্বীপে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনব্যাপী সম্মেলনে ১১টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থনৈতিক মন্ত্রীরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই অঞ্চলের প্রায় ৭০ কোটি মানুষের জন্য জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন জোটের প্রধান অগ্রাধিকার।

বিশ্লেষকদের মতে, চলমান জ্বালানি সংকট আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইনের নেতৃত্বের বড় পরীক্ষা নেবে। দেশটিকে একদিকে জ্বালানি সংকট মোকাবিলায় আঞ্চলিক সমন্বয় করতে হচ্ছে, অন্যদিকে জোটের অভ্যন্তরীণ সমস্যাগুলোকেও গুরুত্বের তালিকায় রাখতে হচ্ছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার অমীমাংসিত সীমান্ত বিরোধ।

ম্যানিলার ডি লা সল ইউনিভার্সিটির ভূ-রাজনৈতিক বিশ্লেষক ডন ম্যাক্লেইন গিল রয়টার্সকে বলেন, ‘অর্থনৈতিক ধাক্কা সামলানোর পরিকল্পনা শেষ পর্যন্ত অন্যান্য আঞ্চলিক ইস্যুগুলোর চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...